অকশনের আগে সরাসরি চুক্তিতে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের সাথে চুক্তি সম্পন্ন করছে ও সেসব খবর প্রকাশ করছে। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী। এরপর তারা দলে টেনেছে টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।
আরও পড়ুন:
এর আগে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, এখন পর্যন্ত দেশটির চারজন ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ের অংশ হিসেবে বিপিএলে নাম লিখিয়েছেন। যাদের মধ্যে লেগ স্পিনার আবরার আহমেদ যুক্ত হয়েছেন নতুন নামে আসা চট্টগ্রাম রয়্যালসে। এদিকে সিলেট টাইটান্স নিশ্চিত করেছে সাবেক পেসার মোহাম্মদ আমিরকে।
একই দলে দেখা যাবে ওপেনার সাইম আইয়ুবকে। আর ঢাকা ক্যাপিটালসে যোগ দেবেন টপ অর্ডার ব্যাটার উসমান খান, যিনি গেলো আসরে খেলেছিলেন চিটাগাং কিংসের হয়ে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



