দিন দশেক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই অভিজ্ঞতাকে পেছনে ফেলে নতুন শুরুর প্রত্যয়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি দুই দল।
যে কারণে দুই দলের স্কোয়াডেই আছে ব্যাপক পরিবর্তন। কলকাতায় খেলা সবশেষ ম্যাচের একাদশে থাকা ক্রিকেটারদের মাত্র চারজন দুই দলের স্কোয়াডে আছেন। এর মাঝে নিউজিল্যান্ডের তিনজনই ব্ল্যাকক্যাপসদের।
আরও পড়ুন:
মূলত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন মুখ খোঁজার উদ্দেশ্যেই তরুণদের প্রাধান্য দিয়ে স্কোয়াড গড়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মাউন্ট মঙ্গানুইয়ে এটাই হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডে ২০১৭ সালে শেষবার এই ফরম্যাটে খেলতে নেমেছিল প্রোটিয়ারা।





