আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল; আইসিসির লোগো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল; আইসিসির লোগো | ছবি: এখন টিভি
1

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এছাড়া ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ৭ নম্বরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে র‌্যাংকিংয়ের প্রথম ৯টি দল। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিরাজ। তারই ছাপ পড়েছে ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে। ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ।

আরও পড়ুন:

এছাড়াও ১৩ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ।

জেআর