বেলজিয়ামের ব্রাসেলসে বসতে যাওয়া এ টুর্নামেন্টে থাকছে দারুণ চমক। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন রয়্যাল ব্রাসেলস দলে। সঙ্গে আছেন এলেক্স হেইলস, জেসন রয়, শেল্ডন কটরেল, রাইলি রুসো ও রাভি বোপাড়ার মতো বিশ্ব তারকারা।
আরও পড়ুন:
আগামী ৬ জুন শুরু হয়ে ১৪ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রাসেলসে। নতুন এ লিগে তারকায় ঠাসা দল নিয়ে শিরোপার লড়াইয়ে নামছে ব্রাসেলস। প্রথম আসরে সেরার মুকুট মাথায় দিতে চাইবেন এ তারকারা।





