বিসিবি বোর্ড ভেঙে দিলো এনএসসি; অ্যাডহক কমিটি ‘অবৈধ’ দাবি বুলবুলের

বিসিবি ভবন
বিসিবি ভবন | ছবি: এখন টিভি
0

বিসিবির কাজে পূর্বাচলে গিয়েছিলেন সাবেক সভাপতি বুলবুল। গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। এদিকে দুপুরে বোর্ড ভাঙার খবরকে উড়িয়ে দিয়েছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ। তবে অনিয়মের অভিযোগে বোর্ড ভেঙে দেয় এনএসসি। অ্যাড কমিটি ঘোষণার পরপরই বিসিবিতে হাজির হন সভাপতি তামিম ইকবাল। ঘোষণার পর তৎক্ষণাৎ বিসিবি ছাড়লেও রাতে অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দেন আমিনুল ইসলাম বুলবুল।

ভোরের সূর্যই নাকি বাকি দিনের আভাস দেয়। তবে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে যেন উল্টো অভিজ্ঞতাই পেলেন ক্রিকেটপ্রেমীরা। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলুবুল। সেখানে মাঠের অবস্থা দেখার পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিও করেন তিনি। আর মিরপুরে চলমান নানা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন সহ-সভাপতি ফারুক আহমেদ। অ্যাডহক কমিটি ও বোর্ড ভেঙে দেওয়ার আলোচনা ঘিরে নানা প্রশ্ন উঠলেও সেইসময় সবকিছুকে চক্রান্ত বলে উড়িয়ে দেন তিনি।

বিসিবির বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সব জায়গার ইনপ্রুভের কিন্তু জায়গা আছে। নির্বাচন নিয়ে ইনকোয়ারি দলে সঙ্গে আমি আমরা কথা বলেছি। আমার কাছে মনে হচ্ছে আমরা কথাগুলো নিয়ে টুয়েষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু করি না। সেজন্য কেউ যদি আমাকে বলে রিজাইন করেন। আপনার জন্য আগামীতে সম্ভাবনা আছে। মূলত ক্রিকেট বোর্ডটা আমার জন্য আবেগেরে জায়গা।’

আরও পড়ুন:

তবে বিকেল হতেই দৃশ্যপটে আসে নাটকীয় পরিবর্তন। সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে, তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তায় অ্যাড কমিটির উপর।

এনএসসির পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘বিগত নির্বাচনে অধিক পরিমাণে দুর্নীতি থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে। সেখানে এই কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করার কথাও জানানো হয়েছে।’

অ্যাডহক কমিটির দায়িত্ব পাওয়ার পরপরই বিবিসিতে উপস্থিত হন তামিম ইকবাল। কমিটির সদস্যদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য।

আরও পড়ুন:

বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমরা তা সঠিকভাবে এবং দ্রুত করার চেষ্টা করবো। এর পাশাপাশি গত এক থেকে দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের ড্যামেজ (ক্ষতি) হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের (মর্যাদার) ড্যামেজ হয়েছে তা আমরা সবাইকে মিলে করার চেষ্টা করবো।’

এদিকে, রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএসসির দেয়া কমিটিকে অবৈধ দাবি করে হাইকোর্টের রায়ের আগপর্যন্ত নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল। সবমিলিয়ে বলা যায়, ঘটনাবহুল এক দিনের সাক্ষী বাংলাদেশের ক্রিকেট। যার ফলশ্রুতিতে টাইগার ক্রিকেট অনেক যদি কিন্তু মেলানোর অপেক্ষায়।

জেআর