বিসিবি নির্বাচনে নেই চমক; সুষ্ঠু ভোটের আশ্বাস বোর্ড সভাপতির

তামিম ইকবাল
তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে থাকছে না তেমন কোনো চমক। প্রত্যাশিত কাউন্সিলরাই দাখিল করছেন মনোনয়ন ফর্ম। তবে পর্যাপ্ত প্রতিদ্বন্দ্বীতা না থাকলেও বিসিবি সভাপতি তামিম ইকবাল বলছেন, সুষ্ঠু এক নির্বাচনই উপহার দিতে চাইছে অ্যাড-হক কমিটি।

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপটা যেন কমে যাচ্ছে ক্রমশই। মনোনয়ন ফর্ম দাখিলের বাকি মাত্র আর একদিন। তবে এরই মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে বেশ কিছু নাম। ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন তুলেছেন ও জমা দিয়েছেন শুধুমাত্র শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সাবেক এ ক্রিকেটারের প্রার্থীতা বৈধ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হবেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, এখন পর্যন্ত ক্যাটাগরিতে-১ এ ১৯, ক্যাটাগরি-২য়েও ১৯ এবং ক্যাটাগরি-৩ এ ১ জন মননোয়ন ফর্ম কিনেছেন। তবে এখন পর্যন্ত ক্যাটাগরি ১ এ ৮, ক্যাটাগরি-২ এ ১৪ এবং ক্যাটাগরি-৩ এ জমা দিয়েছেন ১ জন মনোনয়ন ফর্ম দাখিল করেছেন।

নির্বাচনে বর্তমান অ্যাড-হক কমিটির ১১ জনের মধ্যে ৭জনই মননোয়ন ফর্ম তুলেছেন বলে গুঞ্জন আছে। আসন্ন নির্বাচন তাই কতটুকু স্বচ্ছ হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। যদিও বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল বলছেন, স্বচ্ছ নির্বাচন করতে চান তারা।

আরও পড়ুন

বিসিবির সভাপতি তামিম ইকবাল বলেন, ‘কোথাও কোনো ততবীরের এমন বিষয় এখনও ঘটেনি। আমরা নির্বাচনকে ফেয়ার করার চেষ্টা করবো। পাশাপাশি অনেকে বেশি অংশগ্রহণ করার চেষ্টা করা হচ্ছে।’

বিসিবি নির্বাচনে সবচেয়ে আলোচিত ও আর্কষণীয় অংশ হচ্ছে ক্যাটাগরি-২। ৭৬ ক্লাবের কাউন্সিলের ভোটে ১২ জন নির্বাচিত প্রতিনিধি হন বোর্ডের পরিচালক। কিন্তু বেশ নিরুত্তাপ ভাবেই এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্তত ১০ জনের বিজয় প্রায় সুনিশ্চিত বলেই খবর ক্রিকেটেপাড়ায়। যেখানে অন্যতম বড় নাম মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান। মনোনয়ন পত্র দাখিল করে জানালেন নিজের চিন্তাভাবনার কথা।

মোহামেডান স্পোটিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বলেন, ‘৭৬ টা ক্লাব নিয়ে নির্বাচন হবে। যদি আমার মননোয়ন টিকে যায় তাহলে আমাকে ভোট দেয়ার জন্য বলবো।’

মননোয়ন দাখিলের পর প্রার্থীতা যাচাই-বাছাই, মনোনয়ন বাতিল এর মতো নাটকীয়তা না হলে আরও একটি একপাক্ষিক নির্বাচনের দিকেই আগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জেআর