রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫, ২০ পিস ইয়াবা জব্দ

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ আসামি | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের ২ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করে পুলিশ।

আজ (রবিবার, ১৩ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই (৬৯) ও ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়াকে (৩১) পূর্বে দাঙ্গা সংগঠন করে পলাতক থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

মাদক কারবারের দায়ে বিদর্শন চাকমা (২৩) ও কিশলয় চাকমাকে (২৩) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মো. রবিউল ইসলামকে (২৫) চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

ওসি মো. জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।’

এসএইচ