দ্রুততম ফিফটি করে ইতিহাস গড়লেন দিলারা

দিলারা আক্তার
দিলারা আক্তার | ছবি: সংগৃহীত
0

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওপেনার দিলারা আক্তার। স্কটল্যান্ডের এডিনবরায় নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ২২ বলে ফিফটি করে গড়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতকের রেকর্ড।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইনিংসপ্রতি ৮ ওভার নির্ধারিত হলে, ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন দিলারা। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ২টি ছক্কা। এর মাধ্যমে ভেঙে দেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ’র ২৮ বলে ফিফটির রেকর্ড। দিলারার বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ তোলে ৯৮ রান।

জবাবে ৮৫ রানেই থেমে যায় নেদারল্যান্ডস। ১৩ রানের জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করে টাইগ্রেসরা। এবার বিশ্বকাপ মিশনে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে নিগার সুলতানা জ্যোতির দল।

জেআর