প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন তৌহিদ হৃদয়। এছাড়া ৫৮ রান করেছেন লিটন কুমার দাস ও ৫৬ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক সৈকত।
অস্ট্রেলিয়ার পক্ষে দু’টি করে উইকেট শিকার করেছেন জাভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশো। এছাড়া একটি উইকেট সংগ্রহ করেছেন বেন ডয়ারশুইস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দে ব্যাট করতে থাকে অজিরা। তবে শেষদিকে অল্প সময়ের ব্যবধানে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
তবে একপাশ আগলে রেখে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় কুপার কনোলি। শেষদিকে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যখন তিনি ফিরে যান, তখন তার দলের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৪ রান।
তবে শেষের দুই অজি ব্যাটারের সাবধানী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই সিরিজ শেষ করতে সক্ষম হয় অজিরা। বাংলাদেশের হয়ে ৬টি উইকেট শিকার করেছন শরিফুল ইসলাম। তাসকিন, মুস্তাফিজ ও মাহেদী হাসান পেয়েছেন একটি করে উইকেট।
এ ম্যাচ হারলেও আগের দুই ম্যাচে জয়ের কারণে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। ম্যাচে সর্বোচ্চ ১৪৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুপার কনোলি। সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত।




