পাঁচ বছর পর জিম্বাবুয়েতে টাইগারদের টেস্ট মিশন

বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল | ছবি: সংগৃহীত
0

পাঁচ বছর পরে জিম্বাবুয়ের মাটিতে আবারও সাদা পোষাকে মাঠে নামছে বাংলাদেশ। আগামী ২৮ জুন মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে টিম টাইগার। সেরে নিচ্ছেন শেষ মুহুর্তের প্রস্তুতি।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে বদল এনেছে বাংলাদেশ। চোটের কারণে লিটনের পরিবর্তে দলে ডাকা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। নাজমুল হোসেন শান্তর অধিনায়ত্বে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামবে টাইগাররা।

অন্যদিকে গত বছরের অক্টোবরে শেষবার টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। বড় ব্যবধানে জয় পাওয়া সেই ম্যাচের স্কোয়াড থেকে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামবে রোডেশিয়ানরা। স্বাগতিকরা নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভা পাচ্ছে এবারের লাল বলের দলের নেতৃত্বে।

এছাড়াও দলটিতে দেখা গেছে বেশ কিছু নতুন নাম। আর টাইগাররা ঘরের মাঠে পাকিস্তানকে সিরিজ হারিয়ে দারুণ আত্ববিশ্বাস নিয়ে এবার পা রেখেছে জিম্বাবুয়েতে। ১ টেস্টের পাশাপাশি ৩টি ওয়ানডে খেলবে দুই দল।

জেআর