প্রথমে ব্যাট করে ইংল্যান্ড অলআউট হয় ২৫৮ রানে। জবাবে ৪৫ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন স্পিন অলরাউন্ডার অক্ষর পাটেল। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন অপরাজিত ৫৭ রানের ইনিংস।
এছাড়া অধিনায়ক শুভমান গিল করেন ৮০ রান, ওয়াশিংটন সুন্দর যোগ করেন ৫২। ইংল্যান্ডের হয়ে জো রুট ৭৬ ও লিয়াম ডসন ৬৮ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। আজ (বৃহস্পতিবার, ১৫ জুলাই) কার্ডিফে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।





