অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে রাতে উড়াল দিচ্ছে বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: এখন টিভি
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ (শুক্রবার, ৩১ জুলাই) রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

২৩ বছরের মধ্যে এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এ সিরিজে টাইগার স্কোয়াডে থাকবেন না পেসার নাহিদ রানা এবং নিয়মিত উইকেটরক্ষক লিটন দাস।

আর পেসার শরিফুল ইসলামও প্রথম টেস্টে থাকছেন না সেটা নিশ্চিত। দেশ ছাড়ার আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাই বাস্তবতা মেনেই ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

অবশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া খেলতে নামবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। সিরিজের প্রথম টেস্ট ১৩ আগস্ট থেকে ডারউইনে। ২২ আগস্ট থেকে পরের ম্যাচের ভেন্যু ম্যাককে।

জেআর