এর আগে ৩১ জুলাই প্রথম বহরে কোচ ,টিম ম্যানেজম্যান্ট এবং অধিনায়নসহ মোট ১৮ জন ঢাকা ত্যাগ করেন। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট, আর দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগস্টের ২২ তারিখ। তবে মুল সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে।
এ সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন টাইগারদের পেস অ্যাটাকের বড় শক্তি নাহিদ রানা ও শরিফুল ইসলাম, তবে তাদের ছাড়াই ভালো করার প্রত্যয় ব্যাক্ত করেছেন প্রধান নির্বাচক হাবিুল বাশার সুমন। ইনজুরি থেকে লিটন ফেরায় ব্যাটিংয়ের শক্তি বারড়ে বলে মন্তব্য করেন তিনি। শরিফুলকে দ্বিতীয় টেস্টে দলে পাওয়ার আশাও করেন প্রধান নির্বাচক।





