আগের দিন আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি আর বাবর আজমের ৮৬ রানে ভর করে লিডের স্বপ্ন দেখছিল সফরকারীরা। বাবর ৮৮ রানেই ফেরেন রানআউট হয়ে। আরেক প্রান্তে উইকেট নিয়মিত পড়লেও আব্দুল্লাহ শফিক সচল রাখেন রানের চাকা। তার ১৬০ রানে অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩৮৭ পর্যন্ত।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই স্পিনার আলী উসমান এবং সাজিদ খানের ঘূর্ণিতে আসা যাওয়ার মিছিলে নামেন ক্যারিবিয়ান ব্যাটাররা। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০৩ রান তুলেছে স্বাগতিকরা। লিড আছে ৬০ রানের। আজ টেস্টের চতুর্থ দিন।





