মারামারির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু

ক্রিকেট ব্যাট ও বল
ক্রিকেট ব্যাট ও বল | ছবি: সংগৃহীত
0

খেলোয়াড়দের মারমারিতে জড়িয়ে পড়ার একটি ঘটনায় মারা গেছেন শ্রীলঙ্কান ক্রিকেটে পরিচিত মুখ সুমিথ ফার্নান্দো। ৬২ বছর বয়সী এ কোচের হাতে বেড়ে উঠেছেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসসহ অনেক তরুণ ক্রিকেটার।

কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে এ দুঃখজনক ঘটনা ঘটে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত ৮ আগস্ট অনুশীলনরত তরুণ ক্রিকেটারদের একটি দল ক্লাবে খাওয়ার পানি আনতে যায়।

তবে সেখানে পানি না পেলে খেলোয়াড় ও ক্লাবের কর্মীদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত থাকা ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের ফার্নান্দো হস্তক্ষেপ করেন।

মারামারির একপর্যায়ে আঘাত পান ফার্নান্দো। তাকে চিকিৎসার জন্য খুব দ্রুত কলম্বোর ন্যাশনাল হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্কুল ক্রিকেটে মেন্টর হিসেবেও কাজ করেছেন ফার্নান্দো। এ স্কুল ক্রিকেটেই মেন্ডিসকে তৈরি করেন তিনি। কোচের আকস্মিক প্রয়াণে শ্রীলঙ্কান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

জেআর