শুরুতে উইকেট না হারালেও ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানরেটের চাপে পড়ে বাংলাদেশ। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ওপেনার জুরাইরা। ইনিংস লম্বা করতে পারেননি আরেক ওপেনার দিলারাও। আউট হন ২১ রান করে।
এরপর ছোট ছোট জুটি গড়লেও জয়ের জন্য যথেষ্ট ছিল না বাংলাদেশের জন্য। স্বর্ণা আক্তারের ২২ আর অধিনায়ক জ্যোতির ১৯ রানে ভর করে ১০৯ রানে থামে বাংলাদেশর ইনিংস।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন ওপেনার সেফালি ভার্মা। পাওয়ার প্লেতে তুলে নেয় ৪৫ রান। দলীয় ৫৯ রানের মাথায় প্রাতিকা রাওয়ালকে ফেরান রাবেয়া খান।
এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে বড় রানের দিকে এগিয়ে যায় সেফালি ভারতের স্কোর দাড়ায় ১৪৯ রানে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন ভারতীয় এই ওপেনার।





