রান তাড়া করতে নেমে শুরুতেই ২০ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে ৪৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন শারমিন আক্তার সুপ্তা। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে জ্যোতি ব্যাট থেকে।
টপ ও লোয়ার অর্ডারে কেউ-ই লড়াই করতে পারেননি। পাকিস্তানের উম্মে হানি একাই নেন ৩ উইকেট।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন পাকিস্তানের দুই ওপেনার। তবে পাওয়ার-প্লে শেষ হতেই ম্যাচে ফেরে বাংলাদেশ। ৬৭ রানে ৫ ইউইকেট হারিয়ে একপর্যায়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান।
আলিয়া রিয়াজ ও ফাতিমা সানার ৬৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ বলে আউট হওয়ার আগে সর্বোচ্চ ৪৫ রান করেন ফাতিমা। এই জয়ে পাকিস্তান ব্রোঞ্জ পদক পেলেও নারী ক্রিকেট ইভেন্ট থেকে খালি হাতেই ফিরলো বাংলাদেশ।





