বিসিবি এক সূত্রের বরাতে জানা যায় আগামী ১ অক্টোবর বাংলাদেশে এসে দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন ডেভিড। এর আগে বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেন ডেভিড হেম্প।
এরপর জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে হেম্পের। ২০২৫ সালে নারী ক্রিকেট দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়া দেশি কোচ সারোয়ার ইমরানের অধীনে ২০ এর অধিক ম্যাচ খেলে জ্যোতি, মারুফারা।
এদিকে ৯ অক্টোবর থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ৩ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তার আগে ১৬ সদস্যকে নিয়ে দেশের মাটিতে প্রস্তুতি ক্যাম্পও করার কথা রয়েছে। আসন্ন সিরিজের আগে কোচের পাশাপাশি ম্যানেজার ফাইয়াজের পরিবর্তে দায়িত্বে থাকবেন বাশার।





