৯ হাজার রানের মাইলফলকে লিটন

লিটন দাস
লিটন দাস | ছবি: সংগৃহীত
0

আবুধাবি টেস্টে জয়ের ভিত রচনা করলেন লিটন দাস। সব ফরম্যাট মিলিয়ে ঢুকলেন ৯ হাজার রানের এলিট ক্লাবে। আফগান বোলারদের একের পর এক আক্রমণকে পরাস্ত করে তুলে নিলেন ক্যারিয়ারের ৭ম টেস্ট শতক। পুরো ইনিংস জুড়েই আফগান বোলারদের ওপর ছড়ি ঘুড়িয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন চালকের আসনে।

আফগান বোলারদের জন্য যেন এক দুঃস্বপ্ন হয়ে এলেন লিটন দাস! ধৈর্য্য আত্মবিশ্বাস আর দৃষ্টিনন্দন শটে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে করেছেন দিশেহারা। চাপের মুহুর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে শুধু এগিয়েই নেননি নিজের ক্যারিয়ারেও ছুঁয়েছেন অনন্য এক মাইলফলক।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ৫ম ব্যাটার হিসেবে ৯০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন লিটন। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবার ওপরে মুশফিকুর রহিম। এরপরেই আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ।

তানজিদ, শান্ত, মুশফিক এই টেস্টেই ৩ ব্যাটার ৮০ এর ঘরে কাটা পড়লেও ফাঁড়া কাটিয়েছেন লিটন কুমার দাস। টেস্ট ক্যারিয়ারে ৩ বার আউট হয়েছেন নার্ভাস নাইন্টিতে। গেলো সিরিজে অস্ট্রেলিয়ার মাঠে তিন ইনিংসেই মেরেছিলেন ডাক। তবে এবার আর ভুল করেননি। আফগান বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি। ১১৭ বলে ৮৭ স্ট্রাইক রেটে ১৪টি চারের সাহায্যে করেছেন ১০২ দুই রান।

আবুধাবির মঞ্চে লিটনের এই ব্যাটিং বাংলাদেশের জন্য বড় এক স্বস্তি। তার দায়িত্বশীল ইনিংসে ভর করেই আফগানদের বিপক্ষে ৪৭৯ রানের পাহাড়সম স্কোর গড়ে টাইগাররা।

লিটনের ব্যাটে ভর করে এখন চালকের আসনে বাংলাদেশ। ম্যাচ জিততে আফগানদের গড়তে হবে বিশ্ব রেকর্ড।

এফএস