জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

জিবুতি উপকূল
জিবুতি উপকূল | ছবি: সংগৃহীত
0

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকাডুবিতে ১৫ শিশুসহ কমপক্ষে ১৩৯ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ ৮৪ জন।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল। এছাড়াও, জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৮০ জনকে।

বেঁচে ফেরাদের বরাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার ভোরে জিবুতির পূর্ব উপকূলের কাছে গুহেরে নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। জিবুতি থেকে ৩০০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

জিবুতি ও ইয়েমনের মধ্য দিয়ে প্রবাহিত বাব- আল মান্দেব পাড়ি দিয়ে বছরের বেশিরভাগ সময়ই কাজের সন্ধানে উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করে অভিবাসনপ্রত্যাশীরা। এতে প্রায়ই ঘটে ছোট-বড় নৌ-দুর্ঘটনা।

এফএস