বিগ ব্যাশে খেলার প্রস্তাব পেলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে মেলবোর্ন রেনেগেডসের প্রস্তাব পেয়েছেন মুস্তাফিজুর রহমান। পুরো মৌসুমেই মুস্তাফিজকে বিগ ব্যাশে পেতে পারে তার দল।

ডি-থ্রি ট্রফির নিলামে তারকা ক্রিকেটারদের নিয়ে আগ্রহের কমতি নেই। তবে কোটির বেশি পয়েন্টের দৌড়ে পিছিয়ে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। দু’জনেরই পয়েন্ট এক কোটির নিচে। এর নেপথ্যে অবশ্য রয়েছে বিগ ব্যাশের ব্যস্ততা।

পুরো মৌসুম জুড়েই বিগ ব্যাশে খেলতে পারেন দু’জনই। ফলে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাদের।

বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে পুরো মৌসুম খেলবেন লেগ স্পিনার রিশাদ। তবে ৬০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ফরচুন।

অন্যদিকে, মেলবোর্নের সঙ্গে আলোচনা চলছে মোস্তাফিজের। নিলামে পয়েন্ট কম হলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় ডি থ্রির টি-টোয়েন্টি আসরে থাকছেন না দেশের এই দুই তারকা।

এসএইচ