গোলরক্ষক থিবো কর্তোয়া একটি নিশ্চিত গোল ঠেকালেও ৩৮ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আনতে বুদিমির। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল।
আরও পড়ুন: ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলনে নারী ফুটবলাররা
৭৩ মিনিটে ডান দিক থেকে নিচু ক্রস থেকে বল জালে জড়িয়ে সমতা ফেরান ভিনিসিয়াস। এরপর একবার এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখন ৯০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন বদলি হিসেবে নামা রাউল গার্সিয়া। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ওসাসুনা। এই জয়ে ২০১১ সালের পর প্রথমবার লিগে রিয়ালকে হারাল ওসাসুনা।





