কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে পেট্রোল বোমা ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১৮ অক্টোবর) মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।

রাতেই ঢাকা থেকে পুলিশের এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাগুলি নিষ্ক্রিয় করেন। ঘটনার পর থেকে আখড়া বাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, রোববার রাত ১২টার দিকে এক লালন আখড়া বাড়ির প্রধান ফটকের পাশে একটি প্যাকেটে মোড়ানো পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় এক বাউল। খবর পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা স্থানটি ঘিরে রাখেন।

আরও পড়ুন:

পরে বিষয়টি পুলিশের বোমা নিষ্ক্রিয় দল (এসআরইউ) ইউনিটকে খবর দিলে আজ সকালে ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করেন। এদিকে এ ঘটনার পর থেকে আখড়াবাড়ি ও তার আশপাশ এলাকায় হাজারো বাউল ভক্ত অনুসারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

এফএস