ইউসিএল নক আউটে টানা পঞ্চমবার মুখোমুখি হচ্ছে রিয়াল-সিটি

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি ফাইল ছবি
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি ফাইল ছবি | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) নক আউটে টানা পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) ড্রয়ের মাধ্যমে ২০২৫-২০২৬ মৌসুমের শেষ ষোলোর প্রতিপক্ষ চূড়ান্ত হয়।

২০২১-২২ মৌসুমের সেমিফাইনাল থেকে শুরু এরপর ২২-২৩ মৌসুমেও শেষ চারে মুখোমুখি হয়েছিল রিয়াল-ম্যানসিটি। পরবর্তী মৌসুমগুলোতেও আসর থেকে একে অন্যের ছিটকে পড়ার কারণ হয়েছে দু’দল।

আরও পড়ুন:

রাউন্ড অব সিক্সটিনের সূচি প্রকাশের পর আরও একবার দু’দলের দ্বৈরথ দেখার অপেক্ষা। এছাড়াও গতবছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা পিএসজি-চেলসিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেই পরস্পরের বিপক্ষে লড়াইয়ে নামবে। তবে ড্রয়ে তুলনামূলক সহজ পথ পেয়েছে আর্সেনাল।

এদিকে প্রতিপক্ষ হিসেবে নিউক্যাসলকে পেয়ে স্বাচ্ছন্দ্যেই থাকবে বার্সেলোনা। পাশাপাশি রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে স্বস্তিতে থাকবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই শুরু হবে ১০ মার্চ আর শেষ হবে ১৮ মার্চ।

এসএইচ