৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির শিরোপা উদযাপনের মুহূর্ত
ইন্টার মায়ামির শিরোপা উদযাপনের মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

আগামী ৫ মার্চ হোয়াইট হাউজ ভ্রমণ করবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেজর লিগ সকার (এমএলএস) কাপ শিরোপা জেতার পুরস্কার স্বরূপ এ সম্মান পেতে যাচ্ছে ইন্টার মায়ামি।

আমেরিকার পুরোনো ঐতিহ্যের অংশ হিসেবেই এলএমএসের চ্যাম্পিয়ন দল প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন নেয়। প্রেসিডেন্ট বারাক ওবামা তার দুই মেয়াদে সাতবার এলএমএস চ্যাম্পিয়নদের স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন:

সেই ধারায় এবার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাবে ইন্টার মায়ামি। দলের সূত্র নিশ্চিত করেছে, ৫ মার্চ উপস্থিত থাকবেন লিওনেল মেসিও।

এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন মেসি। তবে সময়ের অভাবে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ নিতে যেতে পারেননি লিওনেল মেসি।

এসএইচ