হোয়াইট হাউজ
ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইতিবাচক বার্তা জেলেনস্কি ও নেতানিয়াহুর

ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইতিবাচক বার্তা জেলেনস্কি ও নেতানিয়াহুর

বড় কোনো ঘোষণা ছাড়াই একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের ইতি টেনেছেন ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদা রুদ্ধদ্বার আলোচনার পর হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠক ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। জেলেনস্কির দাবি, আলোচনায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা- ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর’ উৎপাদনের লাইসেন্স নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিপরীতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলছেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিলো তার এ যাবৎকালের সেরা বৈঠক।

ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ঘিরে জল্পনা; ইউক্রেন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা

ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ঘিরে জল্পনা; ইউক্রেন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা

হোয়াইট হাউজে একই দিনে নেতানিয়াহু- জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আলাদা বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা- কল্পনা। বিশ্লেষকদের অভিমত, বৈঠকে ইউক্রেন ইস্যুতে ইতিবাচক আলোচনার সম্ভাবনা থাকলেও ইরান যুদ্ধের জেরে চির ধরা সম্পর্ক পুনরায় জোরদারে চেষ্টা করবেন নেতানিয়াহু। পাশাপাশি, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের সামরিক ও পারমাণবিক চুক্তির পরিকল্পনা যেন যুক্তরাষ্ট্র- ইসরাইলের সম্পর্কে ছেদ ফেলতে না পারে তা নিশ্চিতেও আলোচনা করবেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছাতেই তার গ্রেপ্তার দাবি করে বিক্ষোভে নেমেছেন ফিলিস্তিনপন্থিরা।

হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজে বিদ্রূপ-কৌতুক, উপহাসের শিকার ট্রাম্প

হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজে বিদ্রূপ-কৌতুক, উপহাসের শিকার ট্রাম্প

হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে গণমাধ্যমের সততা নিয়ে বিদ্রূপ-কৌতুক করে উপহাসের শিকার হয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। রসিকতা করে পরিস্থিতি সামাল দিতে গিয়ে দাবি করেছেন, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। বিপরীতে, ট্রাম্পের সঙ্গে যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সম্পর্ক নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকদের। এরআগে, গেলো এপ্রিলে বন্দুক হামলার জেরে বাতিল হয়ে যায় এ নৈশভোজ।

ওজন বাড়লেও দায়িত্ব পালনে ‘পুরোপুরি ফিট’ ট্রাম্প, ডায়েটের পরামর্শ চিকিৎসকের

ওজন বাড়লেও দায়িত্ব পালনে ‘পুরোপুরি ফিট’ ট্রাম্প, ডায়েটের পরামর্শ চিকিৎসকের

ওজন বাড়ায় ট্রাম্পকে খাদ্যাভ্যাস ঠিক রাখা ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন হোয়াইট হাউজের চিকিৎসক। তবে ট্রাম্পের হৃৎপিণ্ড, ফুসফুসসহ অন্যান্য শারীরবৃত্তীয় উপাদানের কর্মক্ষমতা সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্বাস্থ্য রিপোর্ট বলছে, প্রেসিডেন্টের দায়িত্ব চালিয়ে যেতেও পুরোপুরি ফিট ট্রাম্প। এছাড়াও উন্নতি হয়েছে গেল বছরে শনাক্ত শিরার রোগেরও।

হোয়াইট হাউজে ২ ঘণ্টার বৈঠক শেষেও মেলেনি ইরান ইস্যুতে সমাধান

হোয়াইট হাউজে ২ ঘণ্টার বৈঠক শেষেও মেলেনি ইরান ইস্যুতে সমাধান

হোয়াইট হাউজে প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষেও ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি ট্রাম্প। তবে হোয়াইট হাউজ সূত্রের দাবি, শান্তি চুক্তি ও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে শিগগিরই ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

আবারও হোয়াইট হাউজের বাইরে গুলি, পথচারী আহত

আবারও হোয়াইট হাউজের বাইরে গুলি, পথচারী আহত

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বাইরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে হামলাকারী আহত হয়। আহত হন এক পথচারীও। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লকডাউন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিক্রেট সার্ভিস। জানা গেছে, হামলার সময় হোয়াইট হাউজ চত্বরে ছিলেন সাংবাদিকরা। হাউজের ভেতরে ছিলেন ট্রাম্পও।

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে বিশেষ পাসপোর্টে থাকছে ট্রাম্পের প্রতিকৃতি

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে বিশেষ পাসপোর্টে থাকছে ট্রাম্পের প্রতিকৃতি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সীমিত সংস্করণের নতুন পাসপোর্ট প্রকাশ করতে যাচ্ছে দেশটির সরকার। ওই বিশেষ পাসপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সরকারি নানা প্রতিষ্ঠান ও উদ্যোগে ট্রাম্পের ব্যক্তিগত ছাপ রাখার ধারাবাহিকতায় এটি নতুন সংযোজন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগের যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য মৈত্রী ‘বেশি গুরুত্বপূর্ণ’: রাজা চার্লস

আগের যেকোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য মৈত্রী ‘বেশি গুরুত্বপূর্ণ’: রাজা চার্লস

ঐতিহাসিক ‘স্মৃতির ভার’ কাঁধে নিয়ে গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) মার্কিন কংগ্রেসে বিরল এক ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। গত ৩৫ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ রাজশাসক হিসেবে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এই ভাষণে তিনি দুই দেশের মধ্যকার আটলান্টিক-পারের মৈত্রী আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে দেশগুলোকে কেবল নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকার (বিচ্ছিন্নতাবাদ) প্রবণতা রুখে দেয়ারও তাগিদ দেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের জন্য প্রস্তুতির ইঙ্গিত ট্রাম্পের

দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের জন্য প্রস্তুতির ইঙ্গিত ট্রাম্পের

ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ইরান নৌ-অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সহসাই চলমান অবরোধ তুলে নিতে চায় না হোয়াইট হাউজ। ওয়াল স্ট্রিট জার্নালের খবর, ইতোমধ্যে সতীর্থদের দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজে ট্রাম্প ও রাজা চার্লসের সাক্ষাৎ; দ্বিপক্ষীয় মৈত্রী অটুট রাখার প্রত্যয়

হোয়াইট হাউজে ট্রাম্প ও রাজা চার্লসের সাক্ষাৎ; দ্বিপক্ষীয় মৈত্রী অটুট রাখার প্রত্যয়

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েন ছাপিয়ে আবারও সামনে এল দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের চিত্র। চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে মার্কিন কংগ্রেসে এক বিরল ও ঐতিহাসিক ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ওয়াশিংটন ও লন্ডনের মধ্যকার সম্পর্ক আগের মতোই ‘অটুট’ রয়েছে বলে ভাষণে পুনর্নিশ্চিত করেন তিনি। ইউএস টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয়: রাজা চার্লসের সঙ্গে নৈশভোজে ট্রাম্প

ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয়: রাজা চার্লসের সঙ্গে নৈশভোজে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়—এ বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। সফররত ব্রিটিশ রাজার সম্মানে হোয়াইট হাউজে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। তুরুস্কের টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ

ইরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প: হোয়াইট হাউজ

যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প ও বর্তমান প্রশাসনের নীতিনির্ধারকরা। হোয়াইট হাউজের মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প।