এস্তাদিও সান মামোসে অবশ্য বার্সেলোনা পেতে পারতো আরও বড় ব্যবধানের জয়। ম্যাচের প্রথমার্ধে ৭৬ শতাংশ বল দখলে রাখলেও গোল আদায়ে ব্যর্থ হয়েছিল কাতালানরা। প্রতিপক্ষের গোলমুখে কার্যকর আক্রমণও দেখা যায়নি। তবে তুলনামূলক পিছিয়ে থাকলেও একাধিক ভয় ধরানো আক্রমণ করেছিল স্বাগতিক বিলবাও।
আরও পড়ুন:
অবশ্য বিরতির পর ৬৮ মিনিটে নিজেদের কাঙ্ক্ষিত গোল ঠিকই আদায় করে নেয় বার্সেলোনা। লিড এনে দেন লামিনে ইয়ামাল। ডি-বক্সের ভেতর থেকে বাম পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ। এই গোলের সুবাদেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।





