এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিয়েই নজর কেড়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকলেও তিন ম্যাচে মোট ১১ গোল হজম করেছে পিটার বাটলার শিষ্যরা।
চীন এবং উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে দেশের ফুটবল ভক্তদের মনে দাগ কেটেছে আফিঈদাদের দল। এছাড়া উজবেকিস্তানের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে গেলেও ৪-০ গোলের হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে নারীদের।
আরও পড়ুন:
এর আগে, থাই এয়ারওয়েজের একটি বিমানে পার্থ থেকে দেশের উদ্দেশে উড়াল দেয় নারী দল। ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি শেষে মধ্যরাতে ঢাকায় ফেরেন নারীরা।





