এর আগে ম্যাচটি দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি সরিয়ে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে— স্প্যানিশ সংবাদমাধ্যম এএস’র প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য।
এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফিনালিসিমার ভেন্যু নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এতে এ ম্যাচটি আয়োজন নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে আয়োজিত হতে চলেছে।
আরও পড়ুন:
এই মুহূর্তে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ল্যাটিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল বার্নাব্যুকেই ফিনালিসিমার মতো বড় ইভেন্টের জন্য সেরা ভেন্যু মনে করছে। এএস’র প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধান্ত কার্যত নেয়া হয়ে গেছে, এখন শুধু নিরাপত্তা সংক্রান্ত কিছু ছোটখাটো বিষয় এবং কিছু লজিস্টিক্যাল বিষয় বাকি রয়েছে।
ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ এ সান্তিয়াগো বার্নাব্যু স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত। এ ভেন্যুতেই আয়োজন করা হতে পারে ২০৩০ বিশ্বকাপের ফাইনালও।
উল্লেখ্য, ফিনালিসিমার সবশেষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা।





