এক বিবৃতিতে আপিল আবেদন নথিভুক্ত করার কথা জানিয়েছে সিএএস। বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত সিএএসের বিবৃতিতে বলা হয়েছে, এ বিরোধ নিষ্পত্তির জন্য যত দ্রুত সম্ভব রায় দেয়া হবে।
আরও পড়ুন:
গত ১৮ জানুয়ারি মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল। তবে ১৭ মার্চ কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল সেই স্কোরলাইন পরিবর্তন করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। ফলে নতুন চ্যাম্পিয়ন হয় মরক্কো।
ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কো একটি পেনাল্টি পেলে সেই সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। যদিও পরে সাদিও মানের অনুরোধে মাঠে ফেরেন তারা।





