গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) দিবাগত রাতে ইংল্যান্ড ও উরুগুয়ের ম্যাচে খেলার চেয়ে নাটকীয়তা ছিল বেশি। দুয়ো শোনার পর, বেন হোয়াইটের গোল, দুটি হলুদ কার্ড দেখালেও তা লাল কার্ডে পরিণত না হওয়া এবং শেষ মুহূর্তের পেনাল্টিতে সমতায় ফেরে উরুগুয়ে। ম্যাচটি শেষ হয় ১-১ ড্রতে।
আরও পড়ুন:
আরেক প্রীতি ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে তাদের মাঠেই ৪-৩ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করে জার্মানদের নায়ক ফ্লোরিয়ান উইর্টজ।
এদিকে ঘরের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্পেন। জোড়া গোল করেছেন মাইকেল ওরাইজাবাল। অন্য ম্যাচে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস।





