পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এরপর ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে মার্ক কক্সের শিষ্যরা।
আরও পড়ুন:
অন্যদিকে ভুটান ও শ্রীলংকার বিপক্ষে জয় ও স্বাগতিক মালদ্বীপের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে নেপাল। ফলে ফাইনালে যাওয়ার লক্ষ্যে বেশ শক্ত লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
বয়সভিত্তিক এ টুর্নামেন্টে নির্ধারিত ৯০ মিনিট সময়ের মাঝে খেলার ফল না এলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। অবশ্য মূল সময়ের মাঝেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল-সবুজরা। একইদিন অপর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান।





