প্রথমবার ইউরোপের মাটিতে খেলতে চলেছে বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

জুনের ফিফা উইন্ডোতে সান ম্যারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ, যা ফিফা টায়ার-১ ম্যাচ ক্যাটাগরির অন্তর্ভূক্ত। ম্যাচটি সান ম্যারিনোর মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে এবং ইউরোপের মাটিতে খেলবে বাংলাদেশ। একইভাবে নিজেদের ইতিহাসে প্রথমবার এশিয়ার কোনো দলের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সান ম্যারিনো।

ফিফা র‌্যাংকিংয়ের তলানীর দল নিজেদের ইতিহাসে মাত্র দু’টি ম্যাচ জিতেছে। এ ম্যাচের মধ্য দিয়ে সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে নিজ নিজ অঞ্চলের ফুটবলের মান বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।

এসএইচ