ইংলিশ প্রিমিয়ার লিগ: পিছিয়ে থেকেও শিরোপার স্বপ্ন দেখছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেষ্টার সিটি
ম্যানচেষ্টার সিটি | ছবি: সংগৃহীত
0

উত্তাপ ছড়াতে শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শিরোপার লড়াই। দিনদুয়েক আগে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও এখন শিরোপার স্বপ্ন দেখছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

নিজেদের সবশেষ ম্যাচে বোর্নমাউথের সঙ্গে ২-১ ব্যবধানে হেরে যায় আর্সেনাল। এরপরেই নিজেদের সামনে সুযোগ আসে ম্যানচেস্টার সিটির। অ্যাওয়ে ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। সিটিজেনদের হয়ে গোল করেন নিকো ও রাইলি, মার্ক গুয়েহি এবং জেরেমি ডোকু।

আরও পড়ুন:

এ জয়ের পর আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬-এ নামিয়ে এনেছে সিটি। পরের ম্যাচেই ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে তারা। সেখানে জয় পেলে পয়েন্ট ব্যবধান ৩-এ নামানোর সুযোগ পাবে গার্দিওলার শিষ্যরা।

সবমিলিয়ে লিগ শিরোপা উদ্ধার করতে পরের সব ম্যাচে জয় পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। আর সেক্ষেত্রে আরও একবার দুইয়ে থেকে লিগ শেষের হতাশায় ডুবতে পারে আর্সেনাল।

জেআর