ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমন কর্নেয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। শুধু মালিকানা পরিবর্তনই নয়, এ উদ্যোগের মাধ্যমে ক্লাবটির ক্রীড়া উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তরুণ প্রতিভা গড়ে তোলা এবং স্থানীয় ফুটবল উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হবে।
আরও পড়ুন:
বার্সেলোনা শহরে অবস্থিত কাতালান এ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫১ সালে। দীর্ঘদিন ধরে তারা তরুণ প্রতিভা তৈরি করে আসছে। মেসির এ বিনিয়োগের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তার বার্সেলোনায় কাটানো সময় এবং সেই অঞ্চলের সঙ্গে গভীর সম্পর্ক।
কর্নেয়া অতীতে স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরেও খেলেছে এবং কোপা দেল রেতে অ্যাতলেটিকো মাদ্রিদের মতো বড় দলকে হারানোর নজিরও রয়েছে। এ ক্লাবের একাডেমি থেকেই উঠে এসেছেন মেসির অন্যতম প্রিয় সর্তীথ জর্দি আলবা, বার্সা ডিফেন্ডার জেরার্ড মার্টিন ও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার মতো তারকা ফুটবলাররা।





