
গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি। কিন্তু তার আগেই খেলোয়াড় কেনাবেচায় ইউরোপের ফুটবল বাজার গরম করে তুলেছে ইংলিশ ক্লাবগুলো। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে এরই মধ্যে ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন পাউন্ড খরচের অঙ্ক। যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি আর টটেনহ্যাম।

গ্রীষ্মকালীন দলবদলে ইপিএলের একচ্ছত্র আধিপত্য
ইউরোপীয় ফুটবলের দলবদল মানেই অর্থের খেলা। সামার ট্রান্সফার উইন্ডো জমে উঠতেই দল গোছাতে বেপরোয়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পরাশক্তিরা। তবে অর্থ খরচে অন্য সবাইকে পেছনে ফেলে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। তবে লাভ-ক্ষতির হিসাব কষে অনেকটাই মেপে পা ফেলছে লা লিগা, সিরি আ কিংবা বুন্দেসলিগার ক্লাবগুলো। ইউরোপের সেরা পাঁচ লিগের গ্রীষ্মকালীন দলবদলের পরিসংখ্যান ও অর্থনৈতিক রাজত্ব নিয়ে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ‘ভিলেন’ হয়েও ভক্তদের ভালোবাসায় সিক্ত মাগালহায়েস
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের হতাশা যেন মুহূর্তেই পরিণত হলো সমর্থকদের ভালোবাসায়। পেনাল্টি মিস করে আর্সেনালকে শিরোপা এনে দিতে না পারলেও ক্লাবের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে এক অনন্য সম্মান পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

চ্যাম্পিয়ন্স লিগে ধারবাহিক ব্যর্থতায় বার্সার পুরুষদল, নারীদল দেখাচ্ছে দাপট
পুরুষরা না পারলেও, ইউরোপে দাপট দেখাচ্ছে বার্সেলোনা নারী দল। পুরুষ দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের প্রায় এক যুগ হতে চললো। অন্যদিকে গেলো অর্ধযুগে ৪ বারই ইউরোপসেরা হয়েছেন বোনমাতি-পুতেয়াসরা।

প্রথমবার নিজের কেনা ক্লাবের উদ্দেশে মেসির বার্তা
সম্প্রতি স্প্যানিশ ক্লাব কর্নেল্লার মালিকানা কিনেছেন আর্জেন্টিনার ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রথমবারের মতো নিজের কেনা ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে বার্তা দিয়েছেন আর্জেন্টাইন এ তারকা ফুটবলার।

ক্লাবের মালিক হলেন মেসি
স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব কর্নেয়ার শতভাগ মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টাইন সুপারষ্টার লিওনেল মেসি। তরুণ ফুটবলার গড়ার লক্ষ্যেই তিনি এ বিনিয়োগ করেছেন তিনি। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন ক্লাব অতীতে বৈষম্যের শিকার হয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন ক্লাব অতীতে বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে আগামীতে এই সংস্কৃতির পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ক্লাবের মালিক হলেন রোনালদো
বছর তিনেক আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ক্লাবের মালিক হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ইচ্ছা পূরণে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন সিআর সেভেন।

২০৩০ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে সাকা
ক্যারিয়ারের শুরু থেকে যে ক্লাবের হয়ে স্বপ্ন দেখেছেন, সেই আর্সেনালে পথচলা আরও দীর্ঘ করলেন বুকায়ো সাকা। লন্ডনের ক্লাবটির সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এ ইংলিশ উইঙ্গার। ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালেই থাকবেন তিনি।

দল বদলের গুঞ্জনে সালাহ; গন্তব্য সৌদি লিগ?
দীর্ঘদিন ধরেই মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের বিভিন্ন ক্লাব। তবে লিভারপুল ছেড়ে অন্য কোথাও যেতে চাননি তিনি। সাম্প্রতিক সময়ে ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে গুঞ্জন, এবার সৌদি লিগে দেখা যেতে পারে তাকে।

বার্সেলোনা, বায়ার্ন, চেলসি মাঠে; মিলান-লিভারপুল মহারণে নজর ফুটবল ভক্তদের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ম্যাচে আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, চেলসি। তবে রাতের হাইভোল্টেজ ম্যাচ ইন্টার মিলান ও লিভারপুলের দৈরথ। এ ম্যাচে চোখ থাকবে ফুটবল ভক্তদের।

ইংলিশ প্রিমিয়ার লিগ: আর্সেনাল, টটেনহাম ও ফুলহামের জয়, চেলসির ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগের রাউন্ড ফোরে লন্ডনের ক্লাবগুলোর জয়জয়কার। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, টটেনহাম এবং ফুলহাম। তবে ড্র করেছে চেলসি।