লরিয়াস স্পোর্টসে বর্ষসেরা হলেন ইয়ামাল-আলকারাজ-সাবালেঙ্কা

আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামাল
আলকারাজ-সাবালেঙ্কা-ইয়ামাল | ছবি: সংগৃহীত
0

ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস স্পোর্টসে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের খেতাব জিতেছেন টেনিস তারকা কার্লোস আলকারাজ। আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা।

গত বছর টেনিস কোর্টে দুর্দান্ত সময় পার করেছেন আলকারাজ এবং সাবালেঙ্কা। ফ্রেঞ্চ এবং ইউএস ওপেনের শিরোপা জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। চলতি বছরের জানুয়ারিতে পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। আর নারী টেনিসে ইউএস ওপেনের শিরোপা নিজের কাছেই ধরে রেখেছিলেন আরিয়ানা সাবালেঙ্কা।

আরও পড়ুন:

এর বাইরে বর্ষসেরা উদীয়মান তারকার পুরস্কার পেয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার লামিনে ইয়ামাল। আর বর্ষসেরা দলের খেতাব পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিস সেইন্ট জার্মেইন। ফর্মুলা ওয়ানের চ্যাম্পিয়ন লান্দো নরিস পেয়েছেন বর্ষসেরা ব্রেকথ্রু অ্যাওয়ার্ড।

জেআর