সবুজ ঘাসের জাদু ছেড়ে গর্জে উঠা ইঞ্জিনের দুনিয়ায় হাজির ফুটবলের মহাতারকা লিওনেল মেসি! রোববার মিয়ামি গ্রাঁ প্রি-তে মার্সিডিজ দলের বিশেষ অতিথি হিসেবে হাজির হন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান।
আরও পড়ুন
ফুটবলের জাদুকর, এবার রেসিং ট্র্যাকেও! লিওনেল মেসির স্পর্শে যেন বদলে গেল সবকিছু! সবচেয়ে আলোচিত মুহূর্ত তরুণ ড্রাইভার আন্দ্রেয়া কিমি আন্তোনেলির গাড়ির ককপিটে বসে স্টিয়ারিং ঘুরিয়ে দেখছেন মেসি! মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্য ভক্তদের মুখে একটাই কথা "মেসি এফেক্ট"! আর তারপরই যেন জাদু! পোল পজিশন থেকে শুরু করে দাপটের সঙ্গে রেস জিতে নিলেন আন্তোনেলি। মাত্র ১৯ বছর বয়সে গড়লেন ইতিহাস চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠলেন সবচেয়ে কম বয়সে!
রেস শেষে নিজে গিয়ে নতুন এ তারকাকে অভিনন্দন জানান মেসি। এক চ্যাম্পিয়নের পক্ষ থেকে আরেক চ্যাম্পিয়নকে সম্মান। এদিকে নিজের দেশের ড্রাইভার ফ্রাঙ্কো কোলাপিন্তোকেও সমর্থন দেন তিনি। স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসেন কোলাপিন্তো।
অবিশ্বাস্য বিষয় এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইন্টার মায়ামির হয়ে ৯০ মিনিট খেলেছেন মেসি, করেছেন গোল ও অ্যাসিস্ট! ফুটবল কিংবা ফর্মুলা ওয়ান মেসি যেখানে, সেখানেই যেন জাদু





