বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ কে হবেন— জানা যাবে ৩ জুন

আমিরুল ইসলাম বাবু
আমিরুল ইসলাম বাবু | ছবি: এখন টিভি
0

আগামী ৩ জনের মধ্যে জানা যাবে, কে হবেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ। ২২ জনের তালিকা থেকে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা শেষে ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এদিকে মালদ্বীপ চার জাতি টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের পরিবর্তে পাঠানো হবে জাতীয় দলকে।

কে হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? এই প্রশ্নে উত্তর জানতে সিভি জমা দেয়ার পর থেকে চাতক পাখির মতো অপেক্ষা শুরু হয় দেশের ফুটবল ভক্ত থেকে সংশ্লিষ্ট সবার। ক্যাবরেরার আনুষ্ঠানিক চুক্তি ৩০ এপ্রিল শেষ হওয়ার পর জাতীয় দলের কোচ খোজার গুরু এই দায়িত্ব সংক্ষিপ্ত তালিকা করার মাধ্যমে শুরু করে কোচ নির্বাচন কমিটি।

এরই ধারাবাহিকতায় আজ (সোমবার, ৪ মে) সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে মিটিংয়ে বসে ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে নির্বাচন করা হবে হামজা-শমিতদের গুরু।

আরও পড়ুন:

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করবো সেটা আমরা কনফার্ম করে ফেলবো। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিন দিন আমরা এই ১০ জন, যেই ১০ জনকে আমরা সিলেকশন করেছি, সেই ১০ জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করবো।’

এদিকে বাংলাদেশের দলের কোচ হতে ব্রাজিল, জার্মানি,স্পেন, অস্ট্রেলিয়ার মতো উন্নতমানের কোচের সিভি জমা পড়েছে। তাতে কোচ নির্বাচনে তালিকা সংক্ষিপ্তকরণে কতটা চ্যালেঞ্জিং ছিল ন্যাশনাল টিমস কমিটির জন্য।

বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য শাহাদাত হোসেন বলেন, ‘হাই প্রোফাইল কোচের সিভি আমরা পেয়েছি। এটার কারণ হয়েছে কিন্তু ফুটবলের একটা ইমপ্রুভমেন্টের কারণে। অবশ্যই আমরা আশাবাদী যে আপনার মালদ্বীপে আমরা ভালো করবো। কিন্তু ফর সিওর আমরা যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, অনেকদিন পর এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে চাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবো যেন আমরা আরও অনেক ইনভাইটেশন পাই।’

আরও পড়ুন:

এদিকে মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টে এতদিন অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনা ছিল বাফুফের। তবে স্বাগতিকদের অনুরোধে শেষ সময়ে জাতীয় দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। প্রায় একইসময় বাংলাদেশ ফুটবল দলের ইউরোপের সান ম্যারিনোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ থাকায় হামজা-শমিতরা থাকবেন না মালদ্বীপে।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ন্যাশনাল টিমকে দুটো টিমে ভাগ করে একটা টিম সান ম্যারিনোতে যাবে আরেকটা মালদ্বীপে খেলবে। যেহেতু মালদ্বীপ বারবার পুশ করছিল মেইন টিম পাঠানোর জন্য। কিন্তু আমাদের কিছু ফরেন প্লেয়ার মালদ্বীপে আসবে।’

জাতীয় দলের প্রধান খেলোয়াড়রা না গেলেও মালদ্বীপে শিরোপা জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কমিটি।

এসএস