বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের খুব কাছাকাছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ দিকে পুরোদমে কাজ এগিয়ে যাচ্ছে। অনলাইনে কোচদের সাক্ষাৎকার নিচ্ছেন ন্যাশনালস কমিটির সদস্যরা।
রাজধানীর মোহাম্মদপুরের ফিজিক্যাল ফিটনেস মাঠে নতুন কুঁড়ির প্রতিযোগিতা পরিদর্শনকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানালেন, আগামীকাল (রোববার, ১০ মে) জানা যাবে কে হবেন হামজা-জামালদের নতুন কোচ। এরপর ১৫ মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করবে বাফুফে।
আরও পড়ুন
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা রোববারের মধ্যেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আর ১৫ মে,র মধ্যে কোচ নিয়োগ দিয়ে দিবো।’
বাজেট নিয়েও সুখবর আছে। তাবিথ আউয়াল জানান, আর্থিক সমস্যা নেই, নিজেদের সর্বোচ্চটা দিয়েই সেরা কোচ নিয়োগে বদ্ধপরিকর বাফুফে।
তাবিথ আউয়াল বলেন, বাজেট হলো, ‘বাজেট হলো, আমরা কী বিনিয়োগ করছি আর আমরা কী পাচ্ছি। আর দুই বছরের ক্যালেন্ডারও ঠিক করা হবে। আর কোচের সঙ্গেও এ বিষয়ে কথা হবে।’
কোচ নিয়ে বাফুফের সিদ্ধান্ত জানতে ফেডারেশনের দিকে চেয়ে আছে দেশের ফুটবল ভক্তরা। এখন দেখার পালা রোববার কার নাম প্রকাশ করে বাফুফে।





