তাবিথ আউয়াল
চূড়ান্ত হয়নি জাতীয় দলে হেড কোচ, সিদ্ধান্ত ১৫ মে

চূড়ান্ত হয়নি জাতীয় দলে হেড কোচ, সিদ্ধান্ত ১৫ মে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও চূড়ান্ত করতে পারেনি জাতীয় দলের নতুন হেড কোচ। গতকাল (রোববার, ১০ মে) ন্যাশনালস কমিটির মিটিং শেষে তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী ১৫ মে ই জানা যাবে নতুন কোচের নাম। নিয়োগ দেয়া কোচের সঙ্গে অনলাইনে চুক্তি করা হবে সেদিনই।

নতুন কোচ নিয়োগ চূড়ান্ত, সিদ্ধান্ত রোববার

নতুন কোচ নিয়োগ চূড়ান্ত, সিদ্ধান্ত রোববার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের দ্বারপ্রান্তে বাফুফে। আগামীকাল (রোববার, ১০ মে) চূড়ান্ত হবে বিষয়টি। গণমাধ্যমকে এ তথ্য দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কবে আনুষ্ঠানিক চুক্তি করা হবে সেসবও জানান বাফুফে বস।

ফুটবলকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার তাগিদ; বাফুফে পাবে তিনটি স্টেডিয়াম

ফুটবলকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার তাগিদ; বাফুফে পাবে তিনটি স্টেডিয়াম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দীর্ঘদিনের মাঠ জটিলতা কাটাতে ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়েছে ফেডারেশনটি। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) বাফুফে ভবন পরিদর্শন শেষে ক্রীড়া উপদেষ্ট আসিফ নজরুল জানিয়েছেন জাতীয় স্টেডিয়ামসহ ঢাকার কমলাপুর এবং সিলেট ও চট্টগ্রামের মাঠ পুরোপুরিভাবে দেয়া হবে দেশের ফুটবল সংস্থাটিকে। এদিকে ফেডারেশনের সভাপতি জানিয়েছেন ভেন্যু সংকট কাটলে আসন্ন সাফ আয়োজনে সমগ্র বাংলাদেশে ফুটবলকে ছড়িয়ে দেয়া সম্ভব।

কাঠামোগত দুর্বলতায় ধুঁকছে ঘরোয়া ফুটবল, প্রশ্নের মুখে বাফুফে

কাঠামোগত দুর্বলতায় ধুঁকছে ঘরোয়া ফুটবল, প্রশ্নের মুখে বাফুফে

২০২৫ সালেও বাংলাদেশের ঘরোয়া ফুটবল চলেছে পুরনো কাঠামোগত দুর্বলতা বয়ে নিয়ে। মাঠে খেলা গড়ালেও, ব্যবস্থাপনায় ছিলো পেশাদারিত্বের অভাব। ঘরোয়া ফুটবলে বেহাল দশা, মাঠের খেলায় আশাহত পারফরম্যান্স ও তৃণমূল ফুটবলে সীমিত অগ্রগতি, মাঠ সংকট সব মিলিয়েই প্রশ্নবিদ্ধ বাফুফে। এসব ইস্যুতে সভাপতি তাবিথ আউয়াল কথা বলেছেন এখন টিভির সঙ্গে।

বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণে তিন মাস সময় বাড়িয়েছে ফিফা

বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণে তিন মাস সময় বাড়িয়েছে ফিফা

ফুটবলের উন্নয়নে বাফুফের এক্সিলেন্স সেন্টার নির্মাণের জন্য আরও তিন মাস সময় বাড়িয়েছে ফিফা। এখন টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তবে ভূমি মন্ত্রণালয়ের থেকে বুঝে পাওয়া জমির অর্থ এখনও পরিশোধ করেনি বাফুফে।

ক্রীড়াঙ্গনকে সারাবিশ্বে তুলে ধরতে সাংবাদিক-ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান

ক্রীড়াঙ্গনকে সারাবিশ্বে তুলে ধরতে সাংবাদিক-ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে সাংবাদিক ও ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে স্পোর্টস সেন্টার ও স্পোর্টস এডুকেশন চালু করতে চান বুলবুল। অন্যদিকে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান বাফুফে সভাপতি। আজ (সোমবার, ৩ নভেম্বর) ক্রীড়ালেখক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

ফেডারেশনের দলীয়করণে ঐতিহ্য হারিয়েছে দেশের ফুটবল: তাবিথ আউয়াল

ফেডারেশনের দলীয়করণে ঐতিহ্য হারিয়েছে দেশের ফুটবল: তাবিথ আউয়াল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, একসময় ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু বিগত সরকারের আমলে ফুটবল ফেডারেশনকে দলীয় করার কারণে ফুটবল তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে।

খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা চলছে: বাফুফে সভাপতি

খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা চলছে: বাফুফে সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা চলছে। ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায়।

তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে: তাবিথ

তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে: তাবিথ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে। স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। তাই আমরা তৃণমূলে নজর দিয়েছি।

মাঠের পরিচর্যায় শিগগিরই পিচ কিউরেটর নিয়োগের আশ্বাস বাফুফের

মাঠের পরিচর্যায় শিগগিরই পিচ কিউরেটর নিয়োগের আশ্বাস বাফুফের

তাবিথ আউয়ালের নতুন কমিটির বয়স আট মাস হয়ে গেলেও এখনও হয়নি গ্রাউন্ডস কমিটি। যে কারণে জাতীয় স্টেডিয়ামসহ ঢাকার বাইরের মাঠগুলোর সঠিক পরিচর্যা হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সাবেক কর্মকর্তারা। শিগগিরই গ্রাউন্ডস কমিটি গঠন করাসহ মাঠের যত্নে পিচ কিউরেটর নিয়োগ দেয়ার আশ্বাস দিয়েছেন বাফুফের সহ-সভাপতি।

বাফুফে ভবনে ফিফা ব্যাজ বিতরণ অনুষ্ঠিত

বাফুফে ভবনে ফিফা ব্যাজ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় 'ফিফা রেফারিজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট রেফারিজ ব্যাজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ২০২৫' আজ (বুধবার, ৯ এপ্রিল) মতিঝিলে বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়।

দুই সপ্তাহ পেরোলেও এখনো অনিশ্চয়তায় নারী ফুটবলের ভবিষ্যত

দুই সপ্তাহ পেরোলেও এখনো অনিশ্চয়তায় নারী ফুটবলের ভবিষ্যত

প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নারী ফুটবলের অনিশ্চয়তা যেন কাটছেই না। চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আসছে না কোনো ইতিবাচক বার্তা। 'বিদ্রোহী' ফুটবলারদের পক্ষ থেকেও মেলেনি কোনো সবুজ সংকেত।