টরেন্টোর বিএম ফিল্ডে হওয়া ম্যাচে ৫৬ মিনিটে লুইস সুয়ারেজ ও ৭৩ মিনিটে সার্জিও রেগুইলনের গোলে সহায়তা করেন মেসি। এরপর ৭৫ মিনিটের মাথায় রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে নিজেও পান গোলের দেখা।
আরও পড়ুন
এ ম্যাচে তিন গোলে যুক্ত থেকে এমএলএসে দ্রুততম একশ গোলে অবদান রাখা খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন মেসি। মাত্র ৬৪ ম্যাচেই এ মাইলফলক স্পর্শ করেছেন এলএম টেন। এর মাঝে মেসি নিজে করেছেন ৫৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪১টি।
এর আগে এমএলএসে ১০০ গোলে অবদান রাখার রেকর্ড ছিল সেবাস্তিয়ান জিওভিনসোর। যিনি ৫৮ গোল ও ৪২ অ্যাসিস্টে এ মাইলফলক স্পর্শ করেছিলেন ৯৫ ম্যাচে। অর্থাৎ ৩১ ম্যাচ কম খেলেই নতুন এ রেকর্ড নিজের করে নিয়েছেন বিশ্বকাপজয়ী মহাতারকা।





