লুইস এনরিক: স্পেন থেকে ফ্রান্সের ফুটবলে বদলেছে ভাগ্য

লুইস এনরিক
লুইস এনরিক | ছবি: সংগৃহীত
0

প্যারিসে নতুন সূর্য, একজন কোচের কারণে বদলেছে ভাগ্য, ধরা দিয়েছে অধরা সাফল্য, নামটা লুইস এনরিকে স্পেন থেকে ফ্রান্স দেখিয়েছেন তার মাস্টার ক্লাস, ফুটবলে একটা দলে একজন কোচের বুদ্ধি আর পরিকল্পনা যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা খুব ভালোভাবে বুঝিয়েছেন এনরিকে।

তারকার মেলা নাকি গোছানো ফুটবল ? ব্যক্তি-স্বার্থ নাকি দলীয় সংহতি ? গত কয়েক বছর ধরে ফরাসি জায়ান্ট পিএসজিকে নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা- সমালোচনা ছিল অন্তহীন। কিন্তু একজন মানুষের ছোঁয়ায় যেন বদলে গেছে প্যারিসের চেনা গল্প । নামটা সবারই জানা কোচিংয়ের জাদুকর হয়ে উঠা লুইস এনরিক। স্প্যানিশ এই মাস্টারমাইন্ডের হাত হাত ধরে পিএসজি শুধু তারকাদের মেলা নয় বরং হয়ে উঠেছে ফুটবল মাঠের এক অদম্য শক্তি।

সালটা ২০২৩ এনরিকের প্যারিস যাত্রা শুরু, সামনে বড় চ্যালেঞ্জ মেসি নেইমারে মতো বড় তারকাদের নিয়ে সামনে এগিয়ে যাবেন নাকি তরুণদের নিয়ে নতুন করে ঢেলে সাজাবেন দলকে। এনরিক গেলেন নিজের মতের পক্ষে স্পষ্ট জানালেন কোন ব্যক্তি দলের চেয়ে বড় নয়। এক এক করে ছেঁটে ফেলা হল মেসি নেইমার, এম্বাপ্পেদের । কাজ শুরু হলো তরুণদের নিয়ে , কঠোর শৃঙ্খলা আর পাসিং ফুটবলের দর্শনে দ্রুতই বদলে গেল পিএসজি। প্যারিসের দর্শকদের উপহার দেওয়া শুরু হলো একের পর এক নান্দনিক মুহূর্ত।

আরও পড়ুন:

এনরিকের অধীনে লিগ ওয়ানে শিরোপা জয়কে যেন করেছে নিয়মে পরিণত। পূরণ করেছে একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন । তরুণ দেম্বেলে, বারকোলা, কাভাৎসখেলিয়াদের নিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার শিরোপা যোগ করেছে পিএসজির কেভিনেটে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও উঠেছে ফাইনালে আগামী ৩০মে ফাইনালে মুখোমুখি হবে আর্সেনালের।

এনরিকে যে শুধু প্যারিসে এমন সাফল্য পেয়েছেন এমনটা নয় তার রয়েছে লম্বা কোচিং ক্যারিয়ার। ২০০৮ থেকে ২০১১ বার্সেলোনা বি টিম দিয়ে শুরু ব্যবস্থাপকীয় কর্মজীবন এরপরে এক বছর ইতালির রোমাতে, দ্রুতই ফিরে আসেন স্পেনে সেল্টায়। ২০১৪ তে বার্সার মুল দলে এসেই লাইম লাইটে আসেন এনরিক একাধিক লা লিগা শিরোপার সাথে বার্সাকে এনে দেন তাদের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ।

নিজের দেশ স্পেনের হয়ে ২২ বিশ্বকাপে ব্যর্থ হবার পরে এনরিকের পিএজি অধ্যায়ের সাফল্য গাথা ক্যারিয়ার যে আরও অনেক লম্বা হবে তা অনুমান করা যায় তার ফুটবল দর্শন দেখলে। ইতোমধ্যে পিএসজির ইতিহাসে সেরা কোচের তকমা পাওয়া এনরিক তার এই মোমেন্টাম কতদিন ধরে রাখতে পারেন সেটাই এখন বড় প্রশ্ন।

এফএস