নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, তার ডান পায়ের কাফ মাংসপেশিতে সামান্য ওডেমা ধরা পড়েছে। যদিও ক্লাবের মেডিকেল বিভাগ বলছে, এ ইনজুরি গুরুতর নয়।
২০২৩ সালের ভয়াবহ হাঁটুর চোট কাটিয়ে সম্প্রতি জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছিলেন নেইমার। কিন্তু নতুন এ চোটে আবারও দুশ্চিন্তায় ব্রাজিল জাতীয় ফুটবল শিবির।
আরও পড়ুন:
ইনজুরির কারণে সান্তোসের হয়ে এরই মধ্যে একটি ম্যাচ মিস করেছেন তিনি। সামনে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
এখন দেখার বিষয়, সব বাধা পেরিয়ে বিশ্বকাপে আবারও ব্রাজিলের ভরসা হয়ে উঠতে পারেন কি না নেইমার।





