ইউরোপীয় দল সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে শুরু হলো জাতীয় দলের ক্যাম্প। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও টিম হোটেলে পৌঁছেছেন ১৬ জন্য ফুটবলার।
দলের ম্যানেজার আমের হোসেন জানিয়েছেন, বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা দলের সাথে যোগ দিবে মঙ্গলবারে। হামজা-শমিত-জায়নদের পাশাপাশি তারিক কাজি কিভাবে দলের সাথে যোগ দিবেন সেটিও জানান তিনি।
বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের হোসেন বলেন, ‘হামজা, শমিত, জায়ান ইভেনচুয়ালি ও আমরা ওয়ার্ক করছি এর জন্য, তারিক কাজীর জন্য। তারিক কাজীর ২৯ তারিখে আসার কথা আছে। যদি ২৯ তারিখে সে এখানে না হয়, তাহলে ওকে এখান থেকে আমরা কিভাবে ওখানে নিতে পারি, সে চেষ্টায় আছি। ওখানে যাব। এখন আমাদের টেনটেটিভ ডেট একটা আছে, ৩১ তারিখ। ৩১ তারিখে আমরা এখান থেকে ফ্লাই করবো, তো ওরাও ওখানে সেম ডেটে ফ্লাই করবে।’
আরও পড়ুন:
এদিকে নতুন কোচের অধীনে নতুন শুরুর প্রত্যাশা অধিনায়ক জামাল ভূ্ঁইয়ার। আক্ষেপের সুরে জানালেন, আগের কোচ সেভাবে মূল্যায়ন করেনি তাকে। তবে এবার নিজের সেরাটা দিতে পারবেন বলে বিশ্বাস জামালের।
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমি আশা করি নতুন কোচ, নিউ স্টার্ট। যে আগে ছিল, উনি আসলে আমাকে প্রেফার করছিলো না। এইটা সবাই জানতো, সবাই জানে। সো, আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সবকিছু নতুন। সো, এখানে আমি আমার বেস্টটা দিবো।’
প্রথমবার ইউরোপীয় কোন দেশের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলতে ৩১ মে দেশ ছাড়বে জামাল-মোরসালিনরা।





