আগামীকাল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে দুই চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। আগামীকাল (শুক্রবার ৫ জুন) ফাইনালে বাংলাদেশের দামাল কন্যাদের সামনে শুধু শিরোপা নয় বরং সুযোগ থাকছে গ্রুপ পর্বে বড় হারের প্রতিশোধ নেয়ার সুযোগ।

ভারতের গোয়াতে বুধবার দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অন্যদিকে রেকর্ড ৫ বারের সাফ চ্যাম্পিয়ন ভারত ২০১৯ সালের পর আবার ফাইনালে ওঠলো। দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পায় স্বাগতিকরা।

আরও পড়ুন:

আগামীকাল শুক্রবার সাফের ফাইনালে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশের সামনে শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে ৬ বছর পর আবারও ট্রফি নিজেদের ঘরে তুলতে চায় টিম ইন্ডিয়া।

ইএ