সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য পুরোদমে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। থমাস ডুলির অধীনে ঢাকায় ক্যাম্পের পর সান মারিনোতেও ক্যাম্প করেছে বাংলাদেশ।
সেখানে প্রথম দিন থেকেই দলের সঙ্গে ছিলেন শোমিত শোম। হামজা চৌধুরী দলের সঙ্গে অনুশীলন সেশন পেয়েছেন দুটি।
ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন নিজেদের আত্মবিশ্বাসের কথা। জামালের সঙ্গে সুর মিলিয়েছেন কোচ থমাস ডুলিও।





