গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে, মেসির সামনে কঠিন চ্যালেঞ্জ

গোল্ডেন বুট
গোল্ডেন বুট | ছবি: সংগৃহীত
0

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে শিরোপার পাশাপাশি দারুণভাবে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্টে এ পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। তাকে পেছনে ফেলতে লিওনেল মেসির সামনে অপেক্ষায় বড় চ্যালেঞ্জ।

ফ্রান্সের গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শুরু থেকেই পেয়েছেন গোলের দেখা। ভেঙেছেন, গড়েছেন একেরপর এক রেকর্ড। টুর্নামেন্টে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে।

চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে ১০ গোল করেছেন এমবাপ্পে। জোড়া গোলের দেখা পেয়েছেন সেনেগাল, ইরাক, সুইডেন ও ইংলান্ডের বিপক্ষে। এছাড়া প্যারাগুয়ে ও মরক্কোর জালেও একবার করে বল জালে জড়িয়েছেন। নামের সঙ্গে আছে চারটি অ্যাসিস্টও।

এমবাপ্পেকে টেক্কা দিতে দৌড়ে আছেন লিওনেল মেসি। এমবাপ্পে চলতি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেও ফাইনালের অপেক্ষায় আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে আসর শুরু করা মেসি অস্ট্রিয়ার জালে বল জড়িয়েছেন দুবার।

আরও পড়ুন

এরপর জর্ডান, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে একবার করে পেয়েছেন গোলের দেখা। সবমিলিয়ে মেসির নামের পাশে ৮ ম্যাচে আছে আট গোল ও চার অ্যাসিস্ট।

ফাইনালের আগে এখন প্রশ্ন, মেসি না এমবাপ্পে কে পাবেন গোল্ডেন বুট? মেসি কি দুই গোল করলেই পাবেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার? উত্তরটা আর্জেন্টিনার সমর্থক বা মেসি ভক্তদের হতাশ করতেই পারে। কারণ গোল্ডেন বুট জিততে মেসির জন্য দুই গোল যথেষ্ট নয়। স্পেনের বিপক্ষে তাকে অন্তত তিনটি গোল অথবা দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করতেই হবে।

ফিফার নিয়ম অনুযায়ী গোল্ডেন বুট প্রাপ্তির প্রথম শর্ত সর্বোচ্চ গোল করা। গোল সমান হলে যার অ্যাসিস্ট বেশি তিনি এগিয়ে থাকবেন। সেখানেও সমান হলে যিনি কম সময় মাঠে ছিলেন তিনিই পাবেন সেরার এ পুরস্কার।

ফাইনালে দুই গোল করলে গোল ও অ্যাসিস্টে এমবাপ্পেকে স্পর্শ করবেন মেসি। তবে এমবাপ্পে কম সময় খেলায় তাকে ছাড়িয়ে যেতে অতিরিক্ত অন্তত আরও একটি গোল বা অ্যাসিস্ট করতেই হবে আর্জেন্টাইন অধিনায়ককে।

জেআর