সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জাফনা কিংসের জয়

শাহনুর শাকিব
উইকেট নেয়ার পর সাকিব আল হাসানের উল্লাস
উইকেট নেয়ার পর সাকিব আল হাসানের উল্লাস | ছবি: সংগৃহীত
0

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অবশেষে অলরাউন্ড নৈপুণ্যে জ্বলে উঠেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স করে জাফনা কিংসকে জিতিয়েছেন তিনি।

পাল্লেকেলেতে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করে জাফনা কিংস তোলে ২২১ রান। ছয় নম্বরে নেমে ১৬ বলে এক চার ও এক ছক্কায় অপরাজিত ২২ রান করেন সাকিব। বাংলাদেশের তাওহিদ হৃদয় করেন ২১ রান।

আরও পড়ুন:

বল হাতে আরও উজ্জ্বল ছিলেন সাকিব। চার ওভারে ৪৩ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। তার শিকার হন লাহিরু ইগালাগামাগে, কুশল পেরেরা ও ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শেষ পর্যন্ত ২১ রানের জয় পায় জাফনা কিংস। সাত ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জাফনা কিংস। ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

এসএস