প্লামট্রি জানান মাঠে পেশাদার পারফরম্যান্সের পাশাপাশি মানুষের সঙ্গে আত্মিক ও সামাজিক যোগাযোগ গড়ে তোলায় তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন এক নতুন মাইলফলকের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল।
অ্যাশলি ফাউন্ডেশন বাংলাদেশের নারী ফুটবল নিয়ে কাজ করতে চায়। আর এখান থেকেই অনুপ্রেরণা খুঁজে নিতে চান ফেডারেশনের সভাপতি।
অ্যাশলি ফাউন্ডেশনের এমন কাজে গ্রেট ব্রিটেন ও বাংলাদেশের বন্ধন দৃঢ় হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের নারী দলের মধ্যেও এ প্রতিফলন দেখতে চায় ফেডারেশন। ফুটবলের মাধ্যমেই সবার মাঝে ঐক্য গড়ে উঠবে বলে উল্লেখ করেন তাবিথ আউয়াল। এজন্য আগামী ৫ বছর অ্যাশলি ফাউন্ডেশনের সঙ্গে এক হয়ে কাজ করবে বাফুফে।





